শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কাচা দেয়াল চাপা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের চারজনসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার ফুলহাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খোকন মিয়া (৩২), তার স্ত্রী শাহানা বেগম (২৫), ছেলে শামীম (৮) ও কন্যা আশামণি (১০) এবং একই গ্রামের ফছিউদ্দিনের কন্যা সুরাইয়া (১০)।
আহতদের ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, শনিবার হঠাৎ করে পাহাড়ী ঢলের পানিতে মাটির কাচা দেয়ালে ফাটল ধরে। আজ ভোরে ওই দেয়াল ধসে পড়লে এ ঘটনা ঘটে।
ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে শাহানা’র অবস্থা গুরুত্বর।