জঙ্গি অর্থায়ন: ৩ আইনজীবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।  
 
গ্রেফতারকৃত আইনজাবীরা হলেন-ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।
 
১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেফতারের পর চারদিনের রিমান্ডে নেয় র‌্যাব।  রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।
 
র‌্যাবের দাবি, তিন আইনজীবী চার ধাপে জঙ্গিদের এক কোটি আট লক্ষ টাকা অর্থজায়ন করেছেন।