বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, ১৬ মাঝি অপহরণ

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পাথরঘাটা থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ডাকাতিকালে অন্তত ১৬টি ট্রলার থেকে ১৬ মাঝিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে জলদস্যুরা সুন্দরবনের গহীণে নিয়ে যায়। অপহৃত মাঝিরা হলেন, লিটন, রফিক, জাহাঙ্গীর, লাল মিয়া, কালাম মিয়া, কবির মিয়া, জাফর মিয়া ও আ. খালেক।
 
তিনি আরো জানান, ‘ভাই ভাই বাহিনী’ ট্রেডমার্কধারী ওই জলদস্যুরা বাকি জেলেদের কাছে ০১৭৪৯৬৯২৫৩৮ নম্বরটি দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে অপহৃত জেলেদের ফেরত আনতে বলে।