কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং কবির মেম্বারের চিংড়ী প্রজেক্ট সংলগ্ন নাফনদী এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন প্যাকেট ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা। এ সময় কেউ আটক হয়নি।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।