ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টই ছিলো শ্রীলংকার গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার শেষ আন্তর্জাতিক সিরিজ। বিদায়ী সিরিজের দুই টেস্টের চার ইনিংসে সর্বমোট ৯৫ রান করেছেন সাঙ্গাকারা। বিদায়ী সিরিজের চার ইনিংসেই ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের কাছেই হার মানলেন সাঙ্গা। চার ইনিংসেই অশ্বিনের শিকার হন তিনি।
গল টেস্টের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ রান করেন সাঙ্গাকারা। অশ্বিনের বলে স্লি-পয়েন্টে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়ার পথেই ছিলেন সাঙ্গাকারা। কিন্তু সাঙ্গাকারার পথে এবারও বাঁধা হয়ে দাঁড়ান অশ্বিন। ব্যক্তিগত ৪০ রানে পা দেয়ার পর অশ্বিনের বলে স্লিপে আজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে নিজের ইনিংসের সমাপ্তি ঘটান সাঙ্গা।
প্রথম টেস্টের পর কলম্বোর পি.সারা ওভালে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামেন সাঙ্গাকারা। এই টেস্টের প্রথম ইনিংসেও শুরুটা দারুণ করেন সাঙ্গা। ৩০ রানের কোটা অতিক্রম করে ফেলেন তিনি। কিন্তু প্রথম টেস্টের মতো এবারও সাঙ্গার সামনে কাটা হয়ে দাঁড়ান অশ্বিন। ৩২ রান করার পর অশ্বিনের বলে স্লিপে রাহানেকে ক্যাচ দেন এই কিংবদন্তী।