শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মী হত্যা: ৩ আসামি অস্ত্রসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন, পৌর  এলাকার মর্দানা গ্রামের নান্টু মন্ডলের ছেলে সাইফুল (৩০),  তোসিকুল  (২৩) ও শুকুদ্দি (৩৫)। তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 
রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ঢোড়বোনা গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, রবিউল ইসলামকে ১৫ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ জমিতে কাজ করার সময় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাবেক পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম পাশবানের সন্ত্রাসীরা। শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের নিহতের বাবা ২৩ জনকে আসামি করে হত্যা মামলা করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।