বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন জ্যামাইকার উসাইন বোল্ট। বেইজিংয়ে চলমান চ্যাম্পিয়নশিপে রবিবার প্রতিদ্বন্দ্বী আমেরিকার জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
অলিম্পিক স্বর্ণ পদক জয়ী এবং বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী বোল্ট মৌসুমের সেরা টাইমিং ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেন। আর ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন মাদক গ্রহণের দায়ে ইতোপূর্বে দুইবার নিষিদ্ধ হওয়া গ্যাটলিন। আমেরিকার অ্যাথলেট ট্রেভন বরমেল ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করেন।
খবর বাসসের।