কার্জন হলের সামনে বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের নিচ থেকে সদ্যোজাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় শিশুটিকে উদ্ধার করা হয়।  উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, নবজাতকটির ওজন প্রায় এক কেজি। তার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসা চলছে।

তিনি আরো জানান, শিশুটি কীভাবে সেখানে গেল এবং তার বাবা-মা কে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/জেডএইচ