গোলাম মুস্তাফার জন্মবার্ষিকী উদযাপন

মুহাম্মদ দিদারুল আলম

চট্টগ্রাম প্রতিনিধি

 

‘বাংলাদেশের আবৃত্তি শিল্পচর্চায় অনিবার্য নাম গোলাম মুস্তাফা। এদেশে আবৃত্তি শিল্পের প্রতিষ্ঠা ও প্রসারে গোলাম মুস্তাফা হলেন একজন পথিকৃত্।’—গোলাম মুস্তাফার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার।

গত ২ মার্চ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উপলক্ষে দুই গুণী শিল্পীকে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-১৯’ স্মারক প্রদান করে তারুণ্যের উচ্ছ্বাস বাচিক শিল্পচর্চা কেন্দ্র। আবৃত্তি ও সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য বরেণ্য অভিনেত্রী, গোলাম মুস্তাফার কন্যা সুবর্ণা মুস্তাফা এবং বরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে এই সম্মাননা প্রদান করা হয়।

তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার, নাট্যজন শিশির দত্ত, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, আইন উপদেষ্টা অ্যাডভোকেট হোসাইন আল আশকারী, শাহাদাত উদ্দীন মোহাম্মদ সা’দাত, মঞ্জুরুল হক, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও অভিনয়শিল্পী বন্যা মির্জা।

এ সময় আসাদুজ্জামান নূরের পক্ষে স্মারক গ্রহণ করেন আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার এবং সুবর্ণা মুস্তাফার হাতে অতিথিরা স্মারক তুলে দেন।