ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা দুর্গম এলাকা থেকে কষ্ট উপেক্ষা করে খালের উপর সাঁকো পাড় হয়ে লেখাপড়া করতে আসে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে তিনি শিক্ষার মান উন্নয়ন, এলাকায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীতে যেসব খালের উপর বাঁশের সাঁকো রয়েছে সেসব জায়গাকে চিহ্নিত করে সেখানে ব্রিজ নির্মাণ করা হবে।
বুধবার উপজেলার শরীফাবাদ উচ্চ বিদ্যালয় ও সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীরা যেন কোনো ভাবেই মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এমপি নিক্সন চৌধুরী দাবি জানিয়ে বলেন, সামনে যখনই কোনো জনপ্রতিনিধি নির্বাচন হবে তখন খেয়াল রাখতে হবে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা যেন সেসব স্থানে আসতে না পারেন। পাশাপাশি ফরিদপুর-৪ আসনের কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা মাদক সেবী থাকতে পারবেনা।
আরো পড়ুন: সামরিক শক্তি ও দক্ষতা অনেক বেড়েছে: সেনাপ্রধান
শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু জাফর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠান গুলোতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জমসেদ আহমেদ, প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর প্রমুখ।
ইত্তেফাক/অনি