জাপানের হানেদা বিমানবন্দরের পাশে একটি স্টিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।
জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় তারা এখনো কোনো হতাহতের খবর পাননি।
হানেদা বিমানবন্দর থেকে আগুনের কুণ্ডলী দেখা গেছে। তবে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হবে না।