মেঘনায় বালু উত্তোলনে ১৫ জনের জেল-জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতির হাট এলকার মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ১৫ জনকে আটক করে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
 
রবিবার বেলা ১২টার দিকে বরিশাল সদর উপজেলার বেতরিয়া গ্রামের শাহআলমে নেতৃত্বে এক দল শ্রমিক ওই বালু উত্তোলন করছিলেন। পরে বিকেল ৫টায় জেলার উপকমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান করে ৯ জনকে ১৫ দিন এবং ৬ জনকে ৭দিন জেলে থাকার রায় ঘোষণা করেন। একই সময় ড্রেজারমেশিন ও বালু পরিবহনের ভলগারের মালিক মজিবুর রহমানের ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 
 
জানা গেছে, মজিবুর রহমানের বাড়ি বরিশাল সদর উজেলার বেতরিয়া গ্রামে। 
 
উপজেলার হাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।