ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। পরে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টায় মনকসাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ৬রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ইব্রাহিম খান নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাইপগান, ৬রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম খানের বিরুদ্ধে ৮টি মামলা বলে জানায় পুলিশ।