শাহবাজপুর সেতুতে ২৮ আগস্ট যানচলাচল বন্ধ থাকবে

 
মেরামত কাজের সুবিধার্থে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুতে আগামী ২৮ আগস্ট সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সোমবার সড়ক ও জনপথ অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধবপুর-শরাইলের মধ্যবর্তী শাহবাজসেতুতে সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
 
এ সময় ছোট আকারের যানবাহনকে হবিগঞ্জের মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর।