চুয়াডাঙ্গার কালুপোলে চিত্রা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় লাশটি চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। সোমবার দুপুরে মৃতদেহের ময়না তদন্ত শেষ হয়।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে নদীতে লাশ ভাসতে দেখে গ্রামবাসী। উৎসুক জনতা সাঁতার কেটে লাশটি নদী থেকে ডাঙ্গায় উঠিয়ে পুলিশকে জানায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, 'লাশের ময়না তদন্তের কাজ শেষ হয়েছে। তবে লাশটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।