ভাঙ্গায় পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় সোমবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের দেলোয়ার সেকের ছেলে ফাহাদ সেক(৮) ও মাসুদ সেকের ছেলে আবু সালেহ(৬)। নিহত দুইজন সম্পর্কে মামা-ভাগিনা। 
 
জানা যায়,  দুপুরে বালিয়াচরা বিলে মামা-ভাগিনা মিলে নৌকায় বেড়াতে বের হয়। দীর্ঘ সময় পর পরিবারের লোকজন তাদের না দেখে খুঁজতে শুরু করে। কয়েকঘন্টা পর এলাকাবাসি একটি পুকুরে তাদের লাশ উদ্ধার করে। পরে তাদেরকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুটি শিশুকেই মৃত ঘোষনা করেন।