ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ৯টায় ঘোড়াঘাট চারমাথা এ দুর্ঘটনা ঘটে।
 
বগুড়া থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক চারমাথা বাস স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় স্বপন কুমার (৪০) নামের একজন ব্যবসায়ী ঘটনাস্থলই নিহত হন। নিহত স্বপন কুমার পৌর এলাকার কাদিমনগর গ্রামের নিপেন্দ্র নাথ সাহার ছেলে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।