বাগেরহাটের শরণখোলায় ১২ বছরের এক কিশোরী সোলায়মান মুন্সীর (২৫) লালশার শিকার হয়ে অন্তঃস্বতা হয়ে পড়েছে। দারিদ্রতার সুযোগ নিয়ে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন সে ৫মাসের অন্তঃসত্তা। ঘটনাটি ঘটেছে উত্তর রাজাপুর গ্রামে।
এ ঘটনায় শনিবার রাতে অন্তঃস্বতা কিশোরীর মা বাদি হয়ে ধর্ষক সোলায়মান মুন্সী, তার মা ছালেহা বেগম ও ভগ্নিপতি মশিউর মীরসহ তিন জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। রোববার বাগেরহাট সদর হাসপাতালে ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ধারায় জবানবন্দি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব জানান, মেয়েটি এক সময় তার স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। বছরখানেক ধরে সে স্কুলে আসে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে ধর্ষকসহ তিন জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মার্চ মাসের দিকে ওই মেয়েটি অন্তঃস্বতা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রোববার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে সে জবানবন্দী দিয়েছে। আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।