টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সাপের কামড়ে বদি মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদি মন্ডল উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সোমবার উপজেলা সীমান্তবর্তী নদী এলাকার বাইনতাইন বালু তোলার কাজ করছিলেন বদি মন্ডল। একপর্যায়ে তার পায়ে একটি সাপ কামড় দেয়। বিষয়টি গুরুত্ব না দিয়ে নদী থেকে বালু তোলা শেষ করে নৌকায় করে উপজেলার মাটিকাটা বাজারে আসলে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা সাপুড়ে ডেকে এনে তার চিকিৎসা চালান। পরে আশঙ্কাজনক অবস্থায় বদিকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।