সাতক্ষীরায় গোয়েন্দা সংস্থার ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল ওহাব (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের পিএন হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল ওহাব পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুরের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ জানান, ওহাব পিএন স্কুলে গিয়ে নিজেকে গোয়েন্দা সংস্থার ক্যাপ্টেন পরিচয় দিয়ে যাদের ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট আছে তাদের সনাক্ত করতে এসেছেন বলে উল্লেখ করেন। এবং এ প্রতিবেদন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলেও ওই শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন করেন। এ সময় একাধিক অ্যাকাউন্ট আছে এমন কয়েকজন শিক্ষার্থীর কাছে তিনি দুই হাজার টাকা করে দাবি করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।