দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নেয়ার দিনই যুক্তরাজ্যে শ্রীলংকান হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেলেন কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। ভক্ত-সমর্থকদের ভালবাসায় সিক্ত সাঙ্গাকারা সোমবার আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানেন।
তারকা এ ব্যাটসম্যানকে বিদায় জানাতে মাঠে উপস্থিত ছিলেন শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। ম্যাচ শেষে সাঙ্গাকারার উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে যুক্তরাজ্যে শ্রীলংকার হাইকমিশনারের পদ গ্রহণের প্রস্তাব দেন রাষ্ট্রপতি সিরিসেনা।