চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামবাসী সাপের উপদ্রবে অতিষ্ট হয়ে পড়েছে। গত ২১ দিনে ২২ জনকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এদের মধ্যে একজন স্কুলছাত্র রয়েছে।
সোমবার ছয়জন সাপের কামড়ের শিকার হয়েছে। এদের মধ্যে ওঁঝার পুত্রবধূও রয়েছে। তারা চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাপ তাড়াতে গ্রামবাসী মানতসহ ওঁঝা-কবিরাজের দ্বারস্থ হচ্ছে।
গ্রামবাসী জানায়, অতিবর্ষণের ফলে মাঠ-ঘাট ডুবে যাওয়ায় বিষধর সাপ-বিচ্ছু গ্রামটিকে আশ্রয় নিয়েছে। রাতে প্রতি পরিবারে সাপের আতঙ্ক ভর করছে।