মেয়েকে নিয়ে টিভি লাইভে আসছেন ন্যান্সি

সম্প্রতি প্রকাশ হয়েছে ন্যান্সি কন্যা মার্জিয়া বুশরা রোদেলার গান। গানটি শুনে শ্রোতারা রোদেলাকে গাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। ন্যান্সি চান রোদেলা যদি নিয়মিত গান গাইতে চায় তাহলে মা হিসেবে তার পাশে থাকবেন।

এরই ধারাবাহিকতায় এবার মেয়েকে সঙ্গে নিয়ে টেলিভিশনে আসছেন ন্যান্সি। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাভিশনে প্রচারিত আড্ডাবিষয়ক লাইভ অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’ দেখা যাবে মা ও মেয়েকে। এটি মা-মেয়ের প্রথম কোনো প্রোগ্রাম। অনুষ্ঠানে গানের পাশাপাশি সঙ্গীতের নানা বিষয় নিয়ে কথা বলবেন তারা। 

কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি গান রোদেলা। ১ মার্চ  ইউটিউবে এটি প্রকাশ হয়। 

ইত্তেফাক/জেডএইচ