কাঠালিয়ায় দুইটি লাশ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সামিম হোসেন মোল্লা (২৪) ও  শাহআলম হাওলাদার (৪৪) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বন্দর জামে মসজিদ থেকে শামীম হোসেন ও বেলা ১১টার দিকে কচুয়া থেকে শাহআলম হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। 
 
এলাকাবাসি জানায়, শুপারি ব্যবসায়ী রুস্তম আলী মোল্লার ছেলে শামীম হোসেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের সিলিং ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন। মুয়াজ্জিম জোহরের আযান দিতে মসজিদে ঢুকলে শামীমকে ঝুলন্ত অবস্থায় দেখেন। 
 
এছাড়া কচুয়া গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে কৃষক শাহআলম ছাগল চড়াতে গিয়ে বাড়ির উত্তর পার্শ্বের ডোবার পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে পুলিশ দুইটি স্থান থেকে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।