মাগুরায় তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। এরা হলেন, যশোরের শার্শা উপজেলার কুলপালি গ্রামের আলমগীর ও একই জেলার বকচরের কুদ্দুস।
সোমবার সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের শালিখার কৃষনাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ এসব অস্ত্র-ম্যাগজিন-গুলিসহ এদের আটক করে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা হয়েছে।