ফ্রান্সের একটি ট্রেনে মরক্কোর এক বন্দুকধারীকে ধরাশায়ী করে ‘হত্যাকাণ্ড’ প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ তিন আমেরিকান ও এক ব্রিটিশকে লিজিয়ঁ দ্য অনার পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ সোমবার এ পুরস্কার দিয়েছেন। এটি সাহসিকতার জন্য ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা।
IMG0
এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওলাঁদ বলেন, ‘এক সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত নিয়েছিল। হত্যাকাণ্ড ঘটাতে তার কাছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ছিল। আপনারা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাকড়াও করতে না পারতেন তাহলে সে হত্যাকাণ্ড ঘটাত।’