টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার-টেকনাফ সড়কে ঢাকাগামী লবণ বোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বহনকারী ট্রাকটি আটক করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। 
 
তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে হোয়াইক্যং চেকপোস্টের সুবেদার মো. জাকরিয়ার নেতৃত্বে বিজিবির সদ্যসরা গোপন সংবাদের খবর পেয়ে হোয়াইক্যং চেকপোস্টের  লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
 
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং লবণ বোঝাই ট্রাকটি টেকনাফ শুল্ক গোদামে হস্তান্তর করা হয়।