ছেলেকে দেখতে গিয়ে বাবার মৃত্যু

চট্টগ্রাম বন্দরে কর্মরত ছেলেকে দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন আবু বকর (৭০) নামে এক বাবা। স্টেডাল ক্যারিয়ারের চাপায় তিনি নিহত হন।  বন্দরের সাবেক কর্মকর্তা তিনি।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। 
 
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, নিহত আবু বকরের ছেলে বন্দরে মেরিন বিভাগে লস্কর পদে কর্মরত। সেখানে তিনি সকালে ছেলের সঙ্গে দেখা করতে আসেন। ৫ নম্বর ইয়ার্ডে হেঁটে যাওয়ার সময় অসাবধনতাবশত স্টেডাল ক্যারিয়ারের চাপায় মৃত্যু হয় তার।  এসময় স্টেডাল ক্যারিয়ার চালাচ্ছিলেন আবুল কালাম। 
 
নিহতের লাশ তার পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে ওমর ফারুক জানান।