নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুটি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার শেহড়া বিষ্ণপুর গ্রামে বাসিন্দা মিন্টু মিয়া (২৫), শেরপুর উপজেলার পশ্চিম জিনিয়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন (৫৪) ও একই উপজেলার হাতি আগলা গ্রামের বাসিন্দা সাবদুল মিয়া (২২)।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ওই তিনজনউপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের ফজলুল হকের দুটি গরু চুরি করে। রাতেই অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরাটিয়া গ্রাম থেকে তাদেরকে দুটি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ আটক করা হয়।