পীরগঞ্জে নদী ভাঙ্গনের কবলে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর ভাঙ্গনের কবলে পড়ে মোশাররফ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবুরি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। সে পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে টাঙ্গন নদের পাড় ঘেঁষে মোশাররফ ও তার কয়েক বন্ধু খেলা করছিল। এ সময় নদের পাড় ভেঙ্গে পড়লে মোশাররফ নদীতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়।