সীতাকুণ্ডে দুর্ঘটনা: প্রতি ঘরে দুধের উৎসব

সীতাকুন্ডে বাড়বকুন্ড বাজার ও আশপাশের এলাকায় দুধের ছড়াছড়ি। চলছে প্রতি ঘরে দুধের মহোৎসব।
 
মঙ্গলবার ভোরে বাড়বকুন্ড বাজারস্থ রেল গেইটে গুড়ো দুধ বোঝাই একটি লড়ি ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় পতিত হয়। এতে দুধ বোঝাই বিশাল লড়িটি ছিটকে গিয়ে রেল লাইনের চারপাশে ছিন্নভিন্ন হয়ে পড়ে। এতে প্রায় পৌনে এক কোটি টাকার বিদেশ থেকে আমদানিকৃত দুধ রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। রেল ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব দুধের বস্তা হরিলুটে মেতে ওঠে আশপাশের লোকজন। খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর দলবেঁধে লোকজন এসে দুধ সংগ্রহ করে।IMG0প্রায় একঘণ্টা পর দুর্ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আর ছিড়ে যাওয়া বস্তার দুধ নষ্ট হয়ে যাবে বলে পুলিশও তেমন বাধা দেয়নি। আশপাশের লোকজন নারী-পুরুষ, শিশু-কিশোররা দুধ সংগ্রহে মেতে উঠে। ৫০ কেজি এক বস্তা গুড়ো দুধ পাঁচ শ টাকা বিক্রি হতেও দেখা গেছে।