আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বুধবার।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাড়িয়েছে ৪৩ হাজার ৩০২ জন।
গত ২০ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৬ আগস্ট এই নির্বাচনের ভোট গ্রহণের জন্য দিন ধার্য করে দেয়।