চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে গ্রামবাসীরা একটি হরিণ উদ্ধার করেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে পড়লে গ্রামবাসীরা হরিণটি উদ্ধার করে চরফ্যাশন থানায় সোপর্দ করে।
গ্রামবাসীরা জানান, মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাশনের আসলামপুরের লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে ক্লান্ত হরিণ পাশের খালে ঝাপ দেয়। খাল থেকে হরিণকে উদ্ধার করে গ্রামবাসীরা চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। চরফ্যাশন থানা থেকে সুস্থ হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: মেয়েকে নিয়ে টিভি লাইভে আসছেন ন্যান্সি
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, সুস্থ হরিণটি সন্ধ্যায় চরফ্যাশন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাশনের রেঞ্জার খলিলুর রহমান জানান, হরিণটিকে রাতেই চর মানিকার ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হবে।
ইত্তেফাক/জেডএইচ