ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্দি গ্রামে মঙ্গলবার রেজাউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শৈলকুপার পল্লি বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল হাকিম বলেন, ‘বিকাল চারটার দিকে বাড়ির কাপড় শুকানোর জন্য টাঙানো জিআই তারে ভেজা কাপড় শুকাতে দেয়া মাত্র রেজাউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশেম খান বলেন, ‘তাকে কেউ এ ব্যাপারে জানায়নি।’