কালশীতে হামলা: ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন আর্থিক সহায়তা নয়

 
মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পর্যাপ্ত আর্থিক সহায়তা দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের আইজিসহ ৯ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
গত বছরের ১৪ জুন মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্প নামে পরিচিত ওই স্থানে হামলা ও অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।