বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী, পুত্র ও কন্যার ব্যাংক হিসাব তলব করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত তাদের ব্যাংক হিসাবে সব ধরণের লেনদেনের তথ্য দিতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশ দেয়া হয়েছে।
সমপ্রতি এনবিআরের কর অঞ্চল-৫ থেকে এ চিঠি পাঠানো হয়েছে এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবসহ সঞ্চয়পত্র বা এফডিআর, ভল্ট, ডেবিট বা ক্রেডিট কার্ডের লেনদেনের সব হিসাব এনবিআরে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে
প্রসঙ্গত, বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।