হজ নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২


হজে পাঠনোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওয়াহিদুল (৪৬) ও রেজাউল করিম (২৮)।

বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, সোমবার রাজধানীর হজক্যাম্পের পাশের একটি হোটেলে অভিযান চালিয়ে ঐ দুইজনসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪৫টি পাসপোর্ট জব্দ করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার সারাদিন খোঁজ নিয়ে ওই পাসপোর্টগুলোর মধ্যে মদিনা ট্রাভেলস নামে একটি এজেন্সির পক্ষে ১৩২টি পাসপোর্ট থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

মদিনা ট্রাভেলসের হজে লোক পাঠানোর অনুমতি থাকায় ওই ট্রাভেল এজেন্সির দুজনকে ছেড়ে দিয়ে ওয়াহিদুল ও রেজাউলকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে দক্ষিণখান থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।