খাগড়াছড়িতে অস্ত্র গুলিসহ ২ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ফোর স্টার নামের একটি আবাসিক হোটেলে অভিযানে তাদের আটক ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর মেজর মাসুদ পারভেজ এ অভিযানের নেতৃত্ব দেন। 

অভিযানে উদ্ধার করা হয় ১০ রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড কার্তুজ, দুইটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় অস্ত্র। আটক করা হয়, দীঘিনালা উপজেলার বাসিন্দা মৃত ধুইয়া মোহন চাকমার পুত্র রণজয় চাকমা (৩৫) ও রায়মোহন ত্রিপুরা পুত্র ধনঞ্জয় ত্রিপুরাকে (৩৬)। 

র‌্যাবের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও চক্রটিকে আটকের চেষ্টা করলে কৌশলে তারা পালিয়ে গেছে। 

আরো পড়ুন: মেয়েকে নিয়ে টিভি লাইভে আসছেন ন্যান্সি

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো ও পুলিশের জেলা বিশেষ শাখার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/অনি