কুষ্টিয়ায় চোর সন্দেহে তসলিম উদ্দিন খান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত গভীর রাতে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তসলিম উদ্দিন খান একই ইউনিয়নের পাশ্ববর্তী খেঁজুরতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ৩টার দিকে তসলিম উদ্দিন পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জনৈক মতিয়ারের বাড়িতে 'চুরি' করতে যায়। এ সময় চোর সন্দেহে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তে জন্য লাশটি কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।