ভারতের ওডিশায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওডিশার সুকমা-মালকানগিরি সীমান্তের কাছে বিএসএফের একটি দলের ওপর মাওবাদী বিদ্রোহীরা হামলা চালায়। এতে তিনজন নিহত হন। হামলায় আরো ছয়জন জওয়ান আহত হয়েছেন।