নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে একটি ফার্মেসী থেকে নিষিদ্ধ ওষুধ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে মীম ফার্মেসীর মালিক মাহবুব হোসেন ওরফে নান্টু (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই রেয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাত দেড়টায় ফার্মেসীতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, 'গ্রেফতারকৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে না কোর্টে পাঠানো হবে তা মামলার মোটিভের ওপর নির্ভর করবে।'