আটক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

 
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ফরহাদ হোসেন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন। বুধবার সকালে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক ফরহাদকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
কারারক্ষী জাকারিয়া জানিয়েছেন, কারাগারে অসুস্থ হয়ে পড়েন সকালে ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফরহাদ বাড্ডা থানায় দায়ের করা মাদক মামলার আসামি।
 
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানিয়েছেন, ১৮ অাগস্ট বাড্ডায় ফরহাদের অফিস থেকে তাকে আটক করা হয়। সেখানে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেনসিডিল, ৬২টি ইয়াবা এবং ফেনসিডিলের কিছু খালি বোতল পাওয়া যায়।
 
পরে মাদকের মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।