কালীগঞ্জের ভাইস চেয়ারম্যানসহ ৫২জনকে আদালতে প্রেরণ

রাজধানীর উত্তরার একটি বাড়িতে মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে কালীগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপনসহ ৫২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 
 
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম এটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই অভিযান চালায়। অভিযানে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ও তরুণ শিল্পপতি আমজাদ হোসেনসহ মোট ৫২জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় ২লক্ষ ৮৩হাজার ৪শত ৯৫টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।