ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোছা. শিলা খাতুন(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কে হাজিরালীতে যশোরগামী একটি কভার্ড ভ্যানে পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়। 
 
সে হাজিরালী গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। পুলিশ কভার্ডভ্যানটি, চালক রাসেল ও হেলপার রিপনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।