বেনাপোলে কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত

 
যশোরের বেনাপোল কাভার্ড ভ্যান চাপায় শিলা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে বেনাপোল-যশোর সড়কের হাজের আলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।
 
নিহত শিলা খাতুন ঝিকরগাছা হাজের আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আশরাফুল হোসেনের মেয়ে।
 
ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, স্কুলে যাওয়ার জন্য সকাল সাড়ে নয়টার দিকে  শিলা রাস্তা পার হচ্ছিল। এমন সময় পিছন থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।