বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ জব্দ

 
ভারত  থেকে পাচার হয়ে আসার সময় বেনাপোলে বিরল প্রজাতির ২০০টি কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার  ভোরে রাজাপুর বাজার থেকে এগুলো জব্দ করা হয়।
 
২৬ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাজারে অভিযান চালিয়ে কচ্ছপগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক কচ্ছপগুলো খুলনার প্রাণী সম্পদ অধিদফতরে জমা দেয়া হয়েছে।