যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বর্তমান প্রধান আলফন্সো ল্যানহার্ড্ট চার দিনের সফরে আগামী শুক্রবার ঢাকা আসছেন। ঢাকার আমেরিকান সেন্টার থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান অংশীদারিত্ব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ল্যানহার্ড্ট। বৈঠকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সংস্থাটির ভূমিকা স্থান পাবে।
এছাড়াও ল্যানহার্ড্ট, কৃষি, পুষ্টি, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ, এবং শ্রমিক খাতে ইউএসএআইডি’র প্রকল্পসমূহ ঘুরে দেখবেন।