জয়পুরহাটে সাবেক এমপি গ্রেফতার

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে জামিনে মুক্তিলাভের পর জেলগেট থেকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধের সময় বাসে অগ্নি সংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারী শহরের মুক্তমঞ্চে ১৪ দলের শান্তি সমাবেশে শক্তিশালী ককটেল হামলা মামলায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর ২৭ জুলাই আদালতে আত্মসমর্পন করেন মোজাহার আলী প্রধান। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এরপর  উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আজ বুধবার জেলখানা থেকে বের হওয়ার সময় পুলিশ জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করে। ২০ দলের হরতাল-অবরোধের সময় দুটি বাসে অগ্নি সংসোগের ঘটনায় মোজাহার আলী প্রধানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি আনোয়ার হোসেন জানান।