জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বুধবার রাতে বিষয়টি জানান। তিনি জানান, দেশের চলমান রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন হতে পারে।
এ সংবাদ সম্মেলনে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিবসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।