মেহেরপুরে যুবককে কুপিয়ে জখম

মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জেরে লিটন(৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছেন মগরেব আলী। তার অবস্থা আশংকাজনক। বুধবার রাতে করমদীর সন্ধানী বাজারে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও চায়ের দোকানে বসে ছিলেন লিটন। এ সময় মগরেব আলী নামের এক ব্যক্তি পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কার্তিক জানান, ঘটনার পর থেকে মগরেব আলী পলাতক রয়েছেন।